প্রিয় পাঠক আজ আমি আপনাদেরকে দেখাবো টেলিটক সিম বন্ধ করার নিয়ম কিভাবে হারানো বা চুরি হয়ে যাওয়া টেলিটক সিম বন্ধ করবেন আপনার আমার টেলিটক সিম যেকোন সময় হারিয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে, এই হারানো টেলিটক সিম বা চুরি হয়ে যাওয়া টেলিটক সিম বন্ধ করার উপায় আপনাদেরকে এখন দেখাবো। যদি আমাদের শখের টেলিটক সিম হারিয়ে যায় বা টেলিটক সিম হারিয়ে গেলে উপায় কি? এটা আমরা অনেকেই জানিনা! সামান্য একটা সিমের ভিতরে আমাদের অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে, কাজেই সিম হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব সিমটা বন্ধ করে দিতে হবে। তা না হলে আমরা মহা মুশকিলে পড়ব! কিভাবে টেলিটক হারানো বা চুরি যাওয়া সিম বন্ধ করে দিবেন সে বিষয়টা আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে দেখাবো। টেলিটক সিম হারিয়ে গেলে কি করনীয় এটা যারা যানেন না তাদের জন্য আমার আজকে লিখতে বসা। একটা সিম হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে যদি সাথেসাথে বন্ধ না করেন, তাহলে আপনার অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে।
যেমন: চুরি হয়ে যাওয়া বা হারানো সিম দিয়ে আপনার জিমেইল খোলা থাকতে পারে,সেই জিমেইল দিয়ে আপনার অনেক বড় ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট থাকতে পারে। এই হারানো সিম দিয়ে আপনার শখের ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকতে পারে, এই হারানো সিম দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার বা অন্যান্য স্যোশালমিডিয়া অ্যাকাউন্ট খোলা থাকতে পারে। কাজেই একটা সিম যখন হারিয়ে যায় যত দ্রুত সম্ভব সিম টা লক করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। তাহলে ওই সিম কাজে লাগিয়ে কেউ আপনার কোন একাউন্ট রিকভার করতে পারবেনা বা কোন প্রকার ক্ষতি করতে পারবে না। তো চলুন বেশি কথা না বলে কিভাবে হারানো বা চুরি হওয়া টেলিটক সিম বন্ধ করব সেটা দেখে আসি।
আসুন বিস্তারিত জেনে নিই কিভাবে সাময়িকভাবে টেলিটক সিম বন্ধ করবেন এবং কিভাবে স্থায়ীভাবে টেলিটক সিম বন্ধ করবেন বিস্তারিত।
১। সাময়িকভাবে টেলিটক সিম বন্ধ করার নিয়মঃ
সাময়িকভাবে টেলিটক সিম বন্ধ বলতে বুঝাতে চাইছি ধরুন আপনার একটা সিম হারিয়ে গেছে আপনি চাচ্ছেন এই সিমটা কে কিছু সময়ের জন্য বন্ধ করে দিবেন এবং পুনরায় যেন আপনি আবার সিম টা যেকোন সময় যেন তুলতে পারেন। অপরদিকে যদি স্থায়ী ভাবে আপনি সিম বন্ধ করেন তাহলে সেই সিম পুনরায় আর তুলতে পারবেন না। সারা জীবনের জন্য ওই সিম বন্ধ হয়ে যাবে। টেলিটক সিম সাময়িকভাবে বন্ধ করার জন্য আপনাকে টেলিটক এর হেল্পলাইন নাম্বার 121 এ কল করতে হবে। কল করে আপনাকে বলতে হবে যে আমার এই (015********) নাম্বারের সিমটা হারিয়ে গেছে আমি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে চাচ্ছি। এরপর আপনার টেলিটক সিমটা সাময়িক সময়ের জন্য বন্ধ করতে আপনার কিছু ডকুমেন্ট চাইবে! যেমন: এই সিমটা যে ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সেই ভোটার আইডি কার্ডের নাম্বার জানতে চাইবে এবং ওই ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ এবং পিতার নাম বা মাতার নাম জানতে চাইতে পারে। এই ডকুমেন্টগুলো দেওয়ার পরে সিম কম্পানি বা কাস্টমার কেয়ার থেকে আপনার টেলিটক সিম টা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিবে এবং পরবর্তীতে যেকোনো সময় আপনি আপনার টেলিটক সিম টা পুনরায় আবার তুলে নিতে পারবেন। এটাই হলো সাময়িকভাবে টেলিটক সিম বন্ধ করার উপায়।
২। স্থায়ীভাবে টেলিটক সিম বন্ধ করার নিয়মঃ
স্থায়ীভাবে যদি আপনার টেলিটক সিম বন্ধ করতে চান? তারআগে জানতে হবে স্থায়ীভাবে যদি আপনার টেলিটক সিম টা একবার বন্ধ করেন তাহলে কিন্তু এই সিমটা কে পুনরায় কোনদিন আর তুলতে পারবেন না। তাই অবশ্যই ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিবেন। স্থায়ীভাবে টেলিটক সিম বন্ধ করার জন্য টেলিটক সিমের হেল্প লাইন 121 এ কল করে বন্ধ করতে পারবেন না। স্থায়ীভাবে টেলিটক সিম বন্ধ করার জন্য আপনার নিকটস্থ টেলিটক সিম এর কাস্টমার কেয়ারে যেতে হবে, সিমটা যদি আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড সাথে করে নিয়ে যেতে হবে এবং যদি আপনার টেলিটক সিমটা অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে যার আইডি দিয়ে রেজিস্ট্রেশন করা তার ভোটার আইডি কার্ড এবং তাকে সাথে করে নিয়ে টেলিটক সিম এর কাস্টমার কেয়ার সার্ভিস এ গিয়ে ওদের যে প্রতিনিধি রয়েছে তাদেরকে বলতে হবে যে আমার এই সিমটা আমি স্থায়ীভাবে বন্ধ করে দিতে চাই,, সেক্ষেত্রে উনারা আপনার ভোটার আইডি কার্ড টা নিবে এবং আপনার হাতের ফিঙ্গার প্রিন্ট নিয়ে আপনার সিম টা কে স্থায়ীভাবে বন্ধ করে দিবে।



0 মন্তব্যসমূহ