Sicario (2015) এক গুপ্তঘাতকের ইতিকথা

ছোটকালে যখন কবিতা পড়তাম তখন ভাবতাম, কবিতা মানেই হচ্ছে প্রতি লাইনের শেষ অক্ষরে মিল থাকবে, একটা লাইনের পর আরেক লাইনে ছন্দ থাকবে ; অনেকটা গানের মত শুধু সুর ছাড়া।
কিন্তু পরে আস্তে আস্তে নজরুল, সুকান্ত, জীবনানন্দ, শামসুর পড়তে শুরু করলাম, তখন বুঝতে পারলাম কবিতার মর্মটা কি? এক লাইনের সাথে আরেকলাইনের মিল না থাকলেও পুরো কবিতা জুড়ে অদ্ভুত এক ছন্দের মালা গাথা যায়।
সুরের ট্রেনের মতই একে একে পঙতিগুলো মাথায় এসে জড় হয়। 

ঠিক এমন ভাবেই, আগে আমার ধারণা ছিল মুভি মানেই তাতে একজন নায়ক-নায়িকা থাকবে, রোমান্টিক মুভি হলে তাদের প্রেম হবে, একশন মুভি হলে তাদের সাথে ভিলেনের মারামারি হবে……হ্যাপি/ট্র্যাজিক এন্ডিং দিয়ে মুভি শেষ হবে।
এভুল ভাঙতেও সময় লাগে নি। কবিতার মত মুভিতেও দৃশ্যত কোনো মোটিভ না থাকলেও ভাল পরিচালকের হাতে পড়লে সেটাই উপভোগ্য হয়ে ওঠে।

মুভি : Sicario (2015)

মুভিটি মূলত একশন ঘরাণার তবে সেই লেভেলের গোলাগুলি বা উরাধুরা মাইর নাই। খানিকটা ড্রামা বেইসড কাহিনী। এই মুভি গুলো ভালই লাগে, মারামারি না দেখিয়েও টেনশন হাই করে রাখে।

কেট একজন আদর্শবান FBI এজেন্ট। হঠাত তার উপর নির্দেশ আসে CIA এর বিশেষ একটা শাখার সাথে মাদক ও অস্ত্র চোরাচালানকারীদের বিরুদ্ধে কাজ করার। কিন্তু কাজে যোগ দিয়েই সে বুঝতে পারে ঘটনা ভিন্ন।
এতদিন যে অপরাধজগত ও তা দমননীতি সম্পর্কে সে জেনে এসেছে এটা সম্পূর্ণ তার থেকে অন্যরকম এবং ভয়াবহ। আসলে ব্যাপারটা কি?

পরিচালক মুভিতে একশনের চেয়ে ক্যারেক্টার বিল্ড আপ এবং স্টোরি ডিপ করার দিকে বেশি মন দিয়েছেন আর সফলও হয়েছেন। পুরো মুভি জুড়েই একটা থ্রিলার ভাব বজায় ছিল যেটা পুরো মুভি দেখতে বাধ্য করবে।

অভিনয়ের কথা বলতে গেলে এমিলী ব্লান্টের কথা বলতেই হয়। এমনিতে, সুইট কিউট নায়িকাদের চেয়ে Badass চটপটে নায়িকাদের আমার কাছে বেশি ভাল লাগে। Edge of Tomorrow তে এমিলী আমার আমার মন জয় করেছিল।
এটাতেও কম খেল দেখায় নি, চটপটে ভাবের সাথে সাথে এবার তাকে নিজের মনে সাথে যুদ্ধ করে তার অন্তর্দাহ দেখাতে হয়েছে, যেখানে সে খুব ভাল ভাবে উতরে গেছে।
Benicio Del Toro রে দেখে আমার খালি মনে হচ্ছিল, ব্র্যাড পিট আরো বুড়ো হলে এমনই দেখা যাবে, চেহারায় মিল আছে বটে। ভাল অভিনয় করে বেটা।

মুভির সেট গুলো খুবই ভাল লেগেছে, হেলিকপ্টার থেকে নিচের দিকের যে শট নেয় তা আমি হা হয়ে দেখছিলাম। সামান্য পিচঢালা রাস্তাও এত সুন্দর লাগতে পারে?
আর, মানুষের মাথাকাটা উলংগ লাশ ঝুলিয়ে রাখার দৃশ্যটা আমার কাছে অসাধারণ লেগেছে। ইদানিং তো গ্রাফিক্স দিয়ে নায়কের গোফদাড়ি শেভও করে দেয় সেখানে গ্রাফিক্স ছাড়াই এত সুন্দর শট উপহার দেয়ায় পরিচালককে আমার পক্ষ থেকে ধন্যবাদ 

মুভির এন্ডিং টা প্রেডিক্টেবল ছিল বেশ তবে সেটা দেখতে খারাপ হয় নি মোটেও।
যারা Slow Paced Action Drama দেখতে পছন্দ করেন তাদের জন্য এ বছরের সেরা মুভি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ