মিশন এক্সট্রিম ও আমাদের সকলের প্রত্যাশা
মিশন এক্সট্রিম ও আমাদের সকলের প্রত্যাশা
যুগ পরিবর্তন হয়েছে তেমনি মানুষের রুচিও পরিবর্তন হয়েছে। বিশ্বে বিভিন্ন ধরনের দর্শকের আবির্ভাব ঘটেছে।
যেমন অনেকেই চায় মাসালা মুভি কিংবা অনেকেই ধুমধাড়াক্কা মারামারি (মানে অ্যাকশন) , আবার অনেকেই পছন্দ করে রোমান্টিক স্টোরি ।
অনেকে আবার ক্রাইম থ্রিলার ভালোবাসে, কিংবা আমারমত সাইন্সফিকশন, সুপারহিরো জেনর লাভার৷
তবে এতো জিনিসের পরিবর্তন হলেও সত্যি বলতে আমাদের বাংলাদেশ এর চলচ্চিত্রের ধারা খুব একটা পরিবর্তন হয় নাই৷
মাঝে মধ্যে দুই একটা সিনেমা আশা জাগিয়েও পুরোপুরি প্রত্যাশা পূরণ করতে পারে নাই।
গল্প ভালো তো মেকিং খারাপ, পর্যাপ্ত পরিমাণে বাজেট নেই। সব ভালো তো টেকনিক্যাল সাইড অনেক দুর্বল ।
মিশন এক্সট্রিমের গল্প
আমরা ইতোমধ্যেই 'সানী সানোয়ার স্যার'এর ক্রাইম থ্রিলার নিয়ে লেখা “ঢাকা এটাক ও বিলাপ ওয়েব সিরিজ” দেখেছি৷ দুই টারই গল্প ভালো, ইউনিক এবং দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
সানী সানোয়ার স্যার উনি পুলিশ ডিপার্টমেন্টে আছেন । তাই এই সকল বিষয়ে ওনার জ্ঞান যথেষ্ট।
অন্যদিকে শুভ'র বর্তমান স্ক্রিপ্ট চয়েস অনেক ভালো হচ্ছে। বছরের শুরুতেই কন্ট্রাক্ট নামে ওয়েব সিরিজে কাজ করেছে শুভ।
আশা করি ক্রাইম থ্রিলার নিয়ে আমরা আরো একটা অসাধারণ গল্পের সিনেমা পেতে যাচ্ছি৷
মিশন এক্সট্রিম ডিরেকশন
ডিরেক্টর সম্পর্কে বলতে গেলে এই মুভির দুই পরিচালকই বলা চলে অনভিজ্ঞ । যদিও এরা আগে বিলাপ ওয়েব সিরিজে কাজ করেছেন। এই বিলাপ সিরিজের গল্পও কিন্তু সানী সানোয়ার স্যার লিখেছিল।
সেখানে তারা অনেক মুন্সিয়ানা দেখিয়েছে। তেমনি বেশ কিছু জায়গায় অদক্ষতা ও প্রভাব দেখেছি। যদিও সেগুলির জন্য বাজেট এর প্রভাব ও কিছুটা দায়ী ছিলো।
মিশন এক্সট্রিমে তারকাদের অভিনয়
অনেক আগে থেকেই শুভর অভিনয় নিয়ে সমালোচনা রয়েছে। যদিও এখন সে অভিনয়ে অনেক উন্নতি করেছে। তার প্রমাণ কিছুদিন আগে জি৫ ফাইভে মুক্তি পাওয়া 'কন্ট্রাক্ট' ওয়েব সিরিজ।



0 تعليقات