Viral News Iran Train ইরানের পূর্বাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। বুধবার ভোরের এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে অর্ধশত মানুষ। যাদের অনেকের অবস্থাই গুরুতর
ইরানের পূর্বাঞ্চলে মরুভূমির শহর তাবাস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু যাত্রী। দুর্ঘটনাকবলিত এই ট্রেনটি ৩৫০ জন যাত্রী বহন করছিল।
বুধবার (৮ জুন) সকালে যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হলে হতাহতের এই ঘটনা ঘটে। ডয়চে ভেলে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনা সামনে আসার পর দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও তিনটি হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় সেখানে যোগাযোগ ব্যবস্থা অনেকটা দুর্বল।



0 تعليقات