বিশেষ করে প্যান ইন্ডিয়ান বিগ বাজেট মুভির৷ ভিতরে কম বাজেটের মুভি পাত্তাই পায় না।
যেমন পুশপা মুভি বক্স অফিসে যেমন কামিয়েছে। 2022 সালে এখনো বলিউডের কোন মুভি ইনকাম করতে পারেনি। যদিও
নতুন মুক্তি পাওয়া সিনেমা ভুল ভুলাইয়া ২ বক্স অফিসে ভালোই ইনকাম করছে।
আসে না কথাটা ভুল। আসে কম, চলে কম বা কম মানুষ সাজেস্ট করে জন্য বেশীরভাগের অজানাই থেকে যায়। সেগুলির মধ্যে কয়েকটা রিভিউ দেয়া যাক...
102 not out 🖤
যারা তরুন বয়সে মনে মনে বুড়ো হয়ে যাচ্ছেন তাদের জন্যসহ সকলের এই মুভিটা দেখা উচিৎ।
মানুষ কি বয়সের সাথে বৃদ্ধ হয়,নাকি তার মন বৃদ্ধ হয়ে যায় বলে সে বৃদ্ধ হয়ে যায়?
চিন্তা করেন, "১০২ বছর বয়সী বাবা তার ৭৫ বছর বয়সী ছেলেকে বলছে তুই যদি আমার শর্ত মেনে না চলিস তাহলে তোকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবো,কেমন লাগবে?
হালকা স্পয়লারঃ-
গল্পটা ১০২ বছর বয়সী বাবা আর তার ৭৫ বছর বয়সের ছেলেকে নিয়ে। ছেলে ৭৫ বছর বয়সে বয়সের কাছে হার মেনে নিয়েছে। তার খাওয়া, জীবনযাত্রা সমস্ত কিছু বয়সের কাছে আত্মসমর্পণ করে যথাযথ নিয়ম মেনে একটু ভালো থাকার চেষ্টায় ব্যস্ত।
অপরদিকে তার বাবা,১০২ বছর বয়সের ছটফটে বাচ্চা, যে জীবন কে এখনো উপভোগ করতে ব্যস্ত। ছেলের এই হেরে যাওয়া মনোভাব তার একদমই পছন্দ নয়, তাই সে ছেলেকে কয়েকটি শর্ত দিয়েছে এসব শর্ত পূরন করতে না পারলে তাকে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে ভর্তি করার হুমকি দিয়েছে।
এমতাবস্থায় ছেলে কি করবে?কি ঘটে তাদের বাবা ছেলের জীবনে?ছেলে কি শর্ত পূরণ করে বাড়িতে থাকতে পারবে,নাকি শেষ আশ্রয় হবে বৃদ্ধাশ্রমে?
অমিতাভ বচ্চন কে নিয়ে প্রশংসা করার ভাষা নেই। বাবার চরিত্রে তিনি যা অভিনয় করেছেন,এক কথায় তা অসাধারণ। আমরা তিন খান কে নিয়ে যত আলোচনা করি,তাকে নিয়ে তেমন আলোচনা হয় না।
এই বয়সে এসেও একের পর এক যেসব অসাধারণ মুভি উপহার দিয়ে যাচ্ছেন তার জন্য তিনি আরো প্রশংসা পাবার যোগ্য। ছেলের চরিত্রে ঋষী কাপুর ফাটিয়ে দিয়েছেন। কখনো বাধ্য ছেলে, কখনো অবাধ্য অভিমানী ছেলে হিসেবে যে অভিনয় করেছেন তা অনেকদিন মনে থাকবে। এছাড়া জিমিত ত্রিভেদীর বোকাসোকা অভিনয় খুবই ভালো লাগবে।
পরিচালনা,বিজিএম বা ডায়ালগ চমৎকার। মুভির কিছু ডায়ালগ আপনাকে হাসাবে কিছু ডায়ালগ ভাবাবে।
বলিউডে পরিবার নিয়ে দেখা যায় এরকম কমেডি ড্রামা বর্তমানে কমে গিয়েছে।এই মুভিটা আপনি বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে নিয়ে দেখতে পারবেন।যারা দেখেননি,তারা দেখতে বসে পরুন বাবা ছেলের কাহিনী দেখতে।সময়টা নষ্ট হবে না।
PEEPLI (LIVE) 🖤
হালকা স্পয়লারঃ
গরীব কৃষক দুই ভাই নাথা আর বুধিয়া। ব্যাংক লোনের কবলে পরে জমি হারানোর অবস্থায় চলে গেছে তারা।কোন একভাবে জানতে পারে যেসব কৃষক সুইসাইড করেছে বা করে তাদের পরিবারকে সরকার বড়সড় অর্থ সাহায্য দিবে।
নাথা আত্মহত্যার সিদ্ধান্ত নেয় (!) কিন্তু এক সাংবাদিক শুনতে পেরে সেটা পত্রিকায় ছাপিয়ে দেয়।আর যায় কোথায়!একদিকে শুরু হয় বেচারা নাথাকে নিয়ে রাজনীতির খেলা আরেকদিকে শুরু হয় বিভিন্ন রঙ্গমঞ্চ।যতই বড় বড় বুলি খরচ হয় ভাই দিনশেষে সবাই নিজের স্বার্থের পিছেই ছোটে ভাই!
কি হয় তারপরে?নাথা কি আসলেই আত্মহত্যা করে?সরকারি সাহায্য সে কি পাবে?নাকি গরীব হওয়ার যে দুষ্টচক্র সেই চক্রের আরেক শিকার হয়ে যাবে?
কিছু মুভি নিয়ে প্রশংসা যতই করা হোক কম হয়ে যাবে।পিপলি লাইভ তেমন একটা মুভি।এই মুভি যে আসলেই মুভি মুভি দেখা শুরু হওয়ার পর ভুলে যাবেন।মনে হবে চোখের সামনে বাস্তব সব!
এত ন্যাচারাল অভিনয়,এত ন্যাচারাল সব দৃশ্য,এত চমৎকার পরিচালনা খুব কম দেখা যায় ভারতীয় মুভিতে।মুভিটার আরো চমৎকার দিক হচ্ছে এর ডায়ালগ গুলি।প্রথমে হাসবেন পরে গভীরভাবে ভাবলে মনে হবে আরে কি একটা জটিল কথা বললো!
হ্যাটস অফ সকল অভিনেতা অভিনেত্রী, পরিচালক এবং অবশ্যই আমির খান প্রডাকশন।



0 تعليقات