মিস মার্ভেল সিরিজ রিভিউ

আজকে পোলাপান গাইলাইয়া আমারে মঙ্গলে তুইলা দিবো। তাই আগেই বলতেছি পোস্ট পুরোটা পড়ে তারপরে যাদের ইচ্ছা হয় গাইলাবেন আর সম্ভব হইলে সেন্সর কইরা গাইলাইয়েন কারণ আমার অভিশাপ না লাগুক জোকার মামুর অভিশাপের কালে ছায়া আপনার আইডির ওপরে পড়ার সমূহ সম্ভাবনা আছে।
Web series review,

তো দেখলাম আলোচিত এমসিইউ এর সো কলড প্রথম মু/সলিম সুপারহিরো যার মাধ্যমে এমসিইউতে মু/সলিম কালচারের রিপ্রেজেনটেশন হবে এবং এর ফলে আমাদের বেশকিছু সংখ্যক ছেলে ছোকরাদের মাঝে অনেক ইন্টারেস্ট তৈরি হয়েছিলো এই সিরিজ নিয়ে। প্রথম দিনই এপিসোডটা দেখে ফেললাম। 

তো দেখার পর এবং দেখার সময় আমার অনুভূতি যে খুব একটা সুখকর ছিল তা কোনভাবেই বলতে পারবো না। তার বেশকিছু কারণ আছে।

*️⃣একটা পয়েন্ট নিয়ে শুরু থেকেই অসন্তোষ ছিল শুধু আমার না, আমি সহ অনেকেরই। এইটা মূখ্য কারণ বলা যায়। মিস মার্ভেলের এবিলিটি যা কিনা আজ পর্যন্ত সোর্স মেটেরিয়াল কমিক্স সহ সব রকম মিডিয়াতেই দেখানো হয়েছে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোর আকার একত্রে কিংবা আলাদাভাবে অনেকগুণ বড় করতে পারে এবং সেই সাথে পায় সুপারহিউম্যান ড্যুরেবিলিটি এবং স্ট্রেংথ। কিন্তু এখানে ডিসি কমিকের পার্পল ল্যান্টার্ণ বা ইন্ডিগো ট্রাইবের কার্বন কপি বানিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

এর পেছনে কিছু অদ্ভুত এবং ভঙ্গুর ব্যাখ্যাও দেয়া হয়েছে এবং ফ্যানবয়দের মতে ইনহিউম্যানদের এখনও এমসিইউতে আনা একরকম অসম্ভব কাজ তাই এমনটা করেছে, যেটা একটা হাস্যকর অজুহাত। কারণ ইতোমধ্যে মাল্টিভার্স অব ম্যাডনেসে ইনহিউম্যানদের রাজাকেই একদম শর্ট স্ক্রিনটাইমে দেখিয়ে দেয়া হয়েছে কোনরকম ব্যাকগ্রাউন্ড ডেভেলপমেন্ট বা প্রপার ইন্ট্রোডাকশন ছাড়াই। সেখানে একটা পুরো সিরিজের সুযোগ কাজে লাগিয়ে ইনহিউম্যান রেইসটার সূচনা তৈরি মোটেই তেমন কঠিন কোন বিষয় না।

কিন্তু বললাম তার মূল কারণ ঐ যে কিছু ছেলেছোকরাদের মু/সলিম নাম দেখেই আবেগে আপ্লুত হয়ে গদগদ সব পোস্ট কমেন্ট। তাই বাস্তবতাটা একটু দৃশ্যমান না করে পারলাম না। তাছাড়া যেই জিনিস আমাদের ধ/র্মেই নিষিদ্ধ সেই জিনিস দিয়েই আমাদের রিপ্রেজেন্ট করা হচ্ছে দেখে আবেগের গড্ডালিকা প্রবাহে তরীহীন গা ভাসিয়ে দেয়ারও কোন যৌক্তিকতা নেই। নিষিদ্ধ জিনিস গ্রহণ করছি তো এটলিস্ট নিজেরা ধ/র্মটাকে আলাদা করেই দেখি। 

إرسال تعليق

0 تعليقات